ডিমলায় সাঁকো ভেঙে নদীর ধারে জামায়াত নেতাকর্মীরা, অল্পের জন্য রক্ষা এমপি আব্দুস সাত্তারের

নীলফামারীর ডিমলায় (Dimla) স্থানীয় মানুষের দুর্ভোগ দেখতে গিয়ে জরাজীর্ণ কাঠের সাঁকো ভেঙে নদীর ধারে পড়ে যান জামায়াতে ইসলামীর (Jamaat-e-Islami) কয়েকজন নেতা-কর্মী। তবে অল্পের জন্য রক্ষা পান নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার (Abdus Sattar)।

বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নটাবাড়ী গ্রামের নাউতারা ইউনিয়নের সঙ্গে সংযোগকারী কাঠের সাঁকোটি পরিদর্শনের সময় এ দু’র্ঘ’টনা ঘটে। সাঁকোর একটি অংশ ভেঙে পড়ায় কয়েকজন নেতা-কর্মী আ’\হত হন।

স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ সরেজমিনে দেখতে এবং সেখানে নতুন সাঁকো নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শনে গিয়েছিলেন সংসদ সদস্য আব্দুস সাত্তার। এ সময় স্থানীয় নেতা-কর্মী ও গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বহুদিনের পুরোনো ও জরাজীর্ণ কাঠের সাঁকোটির ওপর ওঠেন তিনি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, একসঙ্গে অনেক মানুষ সাঁকোর ওপর ওঠায় অতিরিক্ত চাপ তৈরি হয়। একপর্যায়ে কাঠের একটি অংশ ভেঙে পড়লে কয়েকজন নেতা-কর্মী ভারসাম্য হারিয়ে নদীর ধারে পড়ে যান। পরিস্থিতি বুঝতে পেরে স্থানীয় লোকজন ও এমপির সফরসঙ্গীরা দ্রুত এগিয়ে গিয়ে তাদের উদ্ধার করেন।

তবে সংসদ সদস্য আব্দুস সাত্তার অক্ষত অবস্থায় সাঁকো থেকে নিরাপদে সরে আসতে সক্ষম হন।

উপজেলা জামায়াতে ইসলামীর (Upazila Jamaat-e-Islami) আমির মাওলানা মজিবুর রহমান (Mojibur Rahman) বলেন, ‘সাঁকোটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। অতিরিক্ত মানুষের চাপের কারণে এর একটি অংশ ভেঙে পড়েছে। তবে এমপি মহোদয় সম্পূর্ণ সুস্থ ও নিরাপদে আছেন।’

ঘটনার পর স্থানীয়ভাবে আয়োজিত এক মতবিনিময় সভায় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, ‘আজকের ঘটনাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, এখানকার মানুষ কী ধরনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন। নটাবাড়ী-নাউতারা নদীর ওপর দ্রুত একটি পাকা ব্রিজ নির্মাণ এবং সংযোগ সড়ক পাকাকরণের জন্য অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে।’