ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অ’গ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নি’হত হয়েছেন। নি’হতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একটি শিশু রয়েছে। এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
মঙ্গলবার দিবাগত রাত ভোর ৩টার দিকে হোটেলটির চতুর্থ তলায় অ’গ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশ ও দমকল বাহিনী। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর মধ্যেই হোটেলের একটি অংশ পুড়ে যায় এবং ঘটে প্রাণহানির ঘটনা।
এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৬০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। অ’গ্নিকাণ্ডের ধোঁয়ায় অনেকেই অচেতন হয়ে পড়েন। পরে তাদের কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ও দমকল বাহিনীর প্রাথমিক ধারণা, হোটেলের একটি এসি থেকে অ’গ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
ঘটনাস্থলে পশ্চিমবঙ্গের দমকলমন্ত্রী ও কলকাতা পুলিশের কমিশনার উপস্থিত রয়েছেন। অ’গ্নিকাণ্ডের পর উদ্ধার তৎপরতার পাশাপাশি ঘটনার কারণ খতিয়ে দেখার কাজও চলছে।


