ফরিদপুর (Faridpur) শহরের পশ্চিম আলীপুরে গুণী অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু (Fazlur Rahman Babu)-র ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চু’\রির ঘটনা ঘটেছে। তার অভিযোগ, বাসার বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বিভিন্ন মালামাল চু’\রি করে নিয়ে গেছে চো’\রেরা।
এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানা (Faridpur Kotwali Police Station)-য় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু।
ফজলুর রহমান বাবু জানান, পেশাগত ব্যস্ততার কারণে পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন। তবে মাসে এক-দুইবার ফরিদপুরে নিজের পৈতৃক বাড়িতে আসেন। প্রায় ২০ থেকে ২৫ দিন আগে তিনি বাড়িতে এসেছিলেন এবং দুই দিন অবস্থানের পর আবার ঢাকায় ফিরে যান।
এরপর সোমবার রাতে বাড়িতে এসে বিদ্যুতের লাইট জ্বালাতে গিয়ে প্রথমে বিষয়টি তার নজরে আসে। সুইচ চাপলেও কোনো লাইট জ্বলছিল না। কেন বিদ্যুৎ নেই, তা দেখতে বাইরে বের হওয়ার পর তিনি বুঝতে পারেন, বাসার বিদ্যুতের মেইন লাইনের তার কেটে নিয়ে যাওয়া হয়েছে।
পরে আরও খোঁজ নিয়ে দেখতে পান, ছাদের দুটি স্প্লিটের তার এবং এসির ভেতরে থাকা তামার তারও কেটে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাড়ির বাইরে রাখা আরও কিছু মালামালও চু’\রি হয়েছে বলে জানান তিনি।
অভিনেতা বলেন, দীর্ঘ সময় ধরে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে সংরক্ষিত খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। ফলে শুধু চু’\রি হওয়া মালামালের ক্ষতিই নয়, বিদ্যুৎ না থাকায় ঘরের ভেতরেও বাড়তি ক্ষয়ক্ষতি হয়েছে।
এ ধরনের ঘটনা তার বাড়িতে এবারই প্রথম নয় বলেও জানান ফজলুর রহমান বাবু। তার ভাষ্য অনুযায়ী, প্রায় ছয়-সাত মাস আগেও চো’\রেরা তার বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়ে গিয়েছিল।
তিনি জানান, সমস্যাটি শুধু তার নিজের বাড়িকে ঘিরে নয়। আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, বৈদ্যুতিক তার এবং গ্যারেজে রাখা বিভিন্ন সরঞ্জাম চু’\রি হওয়ার ঘটনা ঘটছে।
একসময় পশ্চিম আলীপুরকে অত্যন্ত শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে দেখা হতো উল্লেখ করে ফজলুর রহমান বাবু বলেন, বর্তমানে সেখানে চু’\রির উপদ্রব অনেক বেড়ে গেছে। ধারাবাহিকভাবে বিভিন্ন বাড়িতে এমন ঘটনা ঘটতে থাকায় এলাকার নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


