রাত ১০টার পর আর ফোনে পাওয়া যাবে না সাদিয়া জাহান প্রভাকে

রাত ১০টার পর ফোনে আর পাওয়া যাবে না মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে (Sadia Jahan Prova)। সম্প্রতি নিজের দৈনন্দিন জীবন ও অভ্যাসের কথা জানাতে গিয়ে ফোন ব্যবহারের এই নিয়মের কথা প্রকাশ করেন তিনি।

প্রভা জানান, ঘড়ির কাঁটায় রাত ১০টা বাজলেই ফোন নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখেন এবং সেটি বন্ধ করে দেন। পৃথিবীর পরিস্থিতি যেমনই থাকুক না কেন, এই অভ্যাসে কোনো ব্যতিক্রম করেন না তিনি।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, হঠাৎ তৈরি হওয়া কোনো পরিস্থিতিও তার এই নিয়ম বদলাতে পারে না। গত কয়েক বছর ধরেই নিয়মিতভাবে রাত ১০টার পর ফোন বন্ধ রাখার এই অভ্যাস মেনে চলছেন প্রভা।

তবে রাতে ফোন থেকে দূরে থাকলেও সকালে ঘুম থেকে ওঠার পর আর খবর থেকে বিচ্ছিন্ন থাকেন না তিনি। ঘুম ভাঙার পরই প্রয়োজনীয় সব খবর ও আপডেট জেনে নেন এই অভিনেত্রী।