বাঁধনের ওপর হা’মলায় ক্ষুব্ধ দীপ্তি চৌধুরী, তুলে ধরলেন চার কারণ

ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (Venice International Film Festival) অংশ নিতে গিয়ে সোমবার (০৭ সেপ্টেম্বর) এক ন্যাক্কারজনক ঘটনার মুখে পড়েন অভিনেত্রী আজমেরী হক বাঁধন (Azmeri Haque Badhon)। সেখানে মা’\রধর ও ব্যাপক হেনস্তার শিকার হয়েছেন এই অভিনেত্রী।

বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আলোচিত উপস্থাপক দীপ্তি চৌধুরী (Dipti Chowdhury)। তার মতে, রাজনৈতিক কোনো ছত্রছায়ায় না থাকা একজন সাধারণ নাগরিক এবং নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট হিসেবে বেছে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন দীপ্তি। একই সঙ্গে বাঁধনের ওপর হা’মলার পেছনে চারটি কারণও চিহ্নিত করেন আলোচিত এই উপস্থাপক।

নিজের ফেসবুক স্ট্যাটাসে দীপ্তি চৌধুরী লেখেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ—একটি গণঅভ্যুত্থানে তার একটি স্টেন্ড পয়েন্ট ছিল, যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হ’\ত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’

বাঁধনের ওপর হা’মলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দীপ্তি চৌধুরী আরও বলেন, বর্তমানে যারা সরকারে রয়েছেন, তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। অথচ ‘জুলাই জ’\ঙ্গী’ গালি শুনতে হয় তাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিকদের।

আন্দোলনের সময় সাধারণ মানুষের ভূমিকা নিয়েও নিজের আক্ষেপের কথা তুলে ধরেন দীপ্তি। তার ভাষ্য, আন্দোলন চলাকালে সাধারণ মানুষকে বড় সমর্থন হিসেবে বাহবা দেওয়া হলেও পরবর্তী সময়ে সহযোদ্ধা হিসেবে তাদের আর আগলে রাখা হয় না।

পোস্টের শেষাংশে জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারিত্ব নিয়ে দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দীপ্তি চৌধুরী। তিনি লেখেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারিত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’

উল্লেখ্য, ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে রুবাইয়াত হোসেন (Rubaiyat Hossain) পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ (The Difficult Bride) সিনেমার প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছেন বাঁধন। বর্তমানে তিনি মেস্ত্রে (Mestre) শহরে অবস্থান করছেন।

সোমবার (০৭ সেপ্টেম্বর) রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে সেখানেই হা’মলা ও হেনস্তার ঘটনা ঘটে। এই ঘটনাকে ঘিরেই পরবর্তী সময়ে সামাজিক মাধ্যমে নিজের ক্ষোভ ও প্রতিক্রিয়া জানান দীপ্তি চৌধুরী।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক অরিজন্তি বিভাগে জায়গা পেয়েছে। ০৬ সেপ্টেম্বর সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ্ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন।