হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে ট্যাংক থেকে গোলাবর্ষণ, দুই সেনাসদস্য নি’\হত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণের ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই সেনাসদস্য নি’\হত হয়েছেন। এ ঘটনায় এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। বুধবার হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলন চলাকালে এ দুর্ঘটনা ঘটে।

সেনাবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিয়মিত অনুশীলনের অংশ হিসেবে ফিল্ড ফায়ারিং চলার সময় একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের মুহূর্তে আকস্মিকভাবে দুর্ঘটনাটি ঘটে। এতে দুই সেনাসদস্য নি’\হত হন এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর আহত কর্মকর্তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সেনাবাহিনী জানিয়েছে, তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম ও অনুসন্ধান শুরু হয়েছে। কীভাবে অনুশীলনের সময় এই দুর্ঘটনা ঘটল এবং এর পেছনে কোনো কারিগরি বা অন্য কোনো কারণ ছিল কি না, তা অনুসন্ধানের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সেনাবাহিনী।