বলিউডে নব্বইয়ের দশক মানেই ছিল গ্যাংস্টার ও আন্ডারওয়ার্ল্ডের প্রবল দাপট। সে সময় চলচ্চিত্র জগতের অনেক তারকাকেই নানা ধরনের হু’\মকি ও চাপের মধ্যে দিন কাটাতে হতো। তবে এমন পরিস্থিতিতেও মৃ’\ত্যু’\র হু’\মকিকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে সাহস দেখিয়েছিলেন কয়েকজন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খান (Shah Rukh Khan)। সম্প্রতি প্রখ্যাত পরিচালক সঞ্জয় গুপ্ত (Sanjay Gupta) এক সাক্ষাৎকারে শাহরুখকে ঘিরে সেই অজানা ও রোমাঞ্চকর ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন।
ঘটনাটি ১৯৯৭ সালের। তখন মহেশ ভাট (Mahesh Bhatt) পরিচালিত ‘ডুপ্লিকেট’ (Duplicate) সিনেমার শুটিং করছিলেন শাহরুখ খান। সেই সময় কুখ্যাত গ্যাংস্টার আবু সালেম (Abu Salem)-এর সরাসরি হু’\মকির মুখে পড়েন তিনি।
এক গ্যাংস্টার-ঘনিষ্ঠ প্রযোজকের সিনেমায় অভিনয় করতে রাজি না হওয়ায় শাহরুখকে ফোন করে গালাগাল করা হয় এবং তার ওপর চাপ সৃষ্টি করা হয়। কিন্তু এমন পরিস্থিতিতেও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি অভিনেতা। হু’\মকির মুখেও অনড় থেকে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, ভয় দেখিয়ে তাকে কোনো কাজে রাজি করানো যাবে না।
সঞ্জয় গুপ্ত জানান, সেই সময় আন্ডারওয়ার্ল্ডের রক্তচক্ষুর সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন শাহরুখ। ভয় কিংবা চাপের কাছে নতি স্বীকার না করে তিনি নিজের অবস্থান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছিলেন।
শাহরুখের সেই বক্তব্য তুলে ধরে সঞ্জয় গুপ্ত বলেন, তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘আমি কোনো ছবি করব না, কোনো অনুষ্ঠানেও অংশ নেব না। আমি পাঠান, চাইলে আমাকে গু’\লি করে দিতে পারেন। কিন্তু ভয় পেয়ে আপনাদের নির্দেশে কাজ করব না।’
নব্বইয়ের দশকের বলিউডে যখন আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ও হু’\মকি চলচ্চিত্র অঙ্গনের অনেকের জন্যই উদ্বেগের কারণ হয়ে উঠেছিল, তখন শাহরুখের এমন দৃঢ় অবস্থানের ঘটনাই এবার নতুন করে সামনে আনলেন সঞ্জয় গুপ্ত।


