গুজরাট থেকে দুই মাসে ৫০০ টন ইলিশ বাংলাদেশে, দাবি আনন্দবাজারের

ভারত থেকে শত শত টন ইলিশ আমদানি করেছে বাংলাদেশ (Bangladesh)—এমন দাবি করে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার (Anandabazar)। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)-র রাজ্য গুজরাট (Gujarat) থেকে গত দুই মাসে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ বাংলাদেশে রপ্তানি করা হয়েছে।

ইলিশ আহরণ ও উৎপাদনের দিক থেকে বাংলাদেশ বর্তমানে বিশ্বে প্রথম স্থানে রয়েছে। বিশ্বের মোট ইলিশের প্রায় ৭০ থেকে ৮৬ শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয়। এমন অবস্থায় ভারত থেকে বাংলাদেশে বিপুল পরিমাণ ইলিশ রপ্তানির খবর স্বাভাবিকভাবেই নজর কেড়েছে।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, এবার বাংলাদেশে ইলিশ তুলনামূলক কম উঠছে। আর সেই ঘাটতি মেটাতেই বাংলাদেশের মাছ ব্যবসায়ীরা ভারতের গুজরাটের ভারুচ বন্দর এবং হাওড়া (Howrah) পাইকারি মাছ বাজার থেকে গত দুই মাসে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ আমদানি করেছেন।

এ বিষয়ে হাওড়া পাইকারি ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ (Syed Anwar Maqsood) বলেন, ‘আমরা সাধারণত এপার বাংলা থেকে বোয়াল, রুই, পারসে, ট্যাংরা পাঠাই ওপার বাংলায়। তবে এবার ওখানে (বাংলাদেশে) ইলিশের ঘাটতি রয়েছে। তাই প্রথমবার এখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।’

তার বক্তব্য অনুযায়ী, সাধারণত ভারত থেকে বাংলাদেশে বিভিন্ন প্রজাতির মাছ পাঠানো হলেও এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশে ইলিশের ঘাটতির কথা উল্লেখ করে তিনি জানান, এই প্রথম সেখান থেকে বাংলাদেশে ইলিশ পাঠানো হয়েছে।