ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশি নি’\হতের ঘটনায় বিএসএফের কাছে জবাব চাইল বিজিবি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গু’\লিতে এক বাংলাদেশি নি’\হতের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক করেছে বিজিবি। বৈঠকে নিরস্ত্র বাংলাদেশির ওপর গু’\লি চালানোর কারণ জানতে চাওয়া হয়েছে।

এর আগে শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে পীরগঞ্জ সীমান্ত-সংলগ্ন ভারতের চকশিবানন্দ ক্যাম্প এলাকায় কয়েকজন বাংলাদেশির ওপর গু’\লি চালায় বিএসএফ। এতে পীরগঞ্জের ইদ্রইল গ্রামের আসাদুল হক (৩৮) নি’\হত হন। একই ঘটনায় ওই গ্রামের মোস্তাকিন ও উদয় চন্দ্র রায় নামে আরও দুই বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

ঘটনার পর সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে জরুরি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন বলেন, ‘আমরা অলরেডি একটা পতাকা বৈঠক করেছি। সেখানে বিএসএফ কেন নিরস্ত্র বাংলাদেশিদের ওপর গু’\লি চালিয়েছে তার জবাব চাওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, বিএসএফের দাবি, ওই বাংলাদেশিরা চোরাকারবারি ছিলেন এবং সীমান্ত বেড়া ডিঙিয়ে ভারতের ভেতরে প্রবেশের চেষ্টা করছিলেন। তবে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান তিনি।

নি’\হতের মরদেহ ফেরত এবং বিএসএফের হাতে আটক দুই বাংলাদেশির বিষয়ে বিজিবির এই অধিনায়ক জানান, ভারতীয় আইন অনুযায়ী ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠিয়েছে বিএসএফ। অন্যদিকে, আটক ব্যক্তিদের দ্রুত ফেরত আনার বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।