ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা (Dilara Hanif Purnima)। পরিচালক জাকির হোসেন রাজু (Zakir Hossain Raju)-র ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। সে সময় পূর্ণিমা নবম শ্রেণিতে পড়তেন।
প্রথম সিনেমায় অভিনয়ের পরই ঢালিউডে আলোচনায় উঠে আসেন পূর্ণিমা। সৌন্দর্য ও অভিনয়—দুই দিক দিয়েই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর দীর্ঘ অভিনয়জীবনে নিজের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছেন এই অভিনেত্রী।
‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’ সিনেমায় তুলনামূলক খোলামেলা পোশাকে হাজির হয়েও দর্শকের নজর কেড়েছিলেন পূর্ণিমা। রুপালি পর্দার পরিচিত এই মুখ সময়ের সঙ্গে অভিনয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন।
অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় পূর্ণিমা। নিজের বিভিন্ন ছবি, ব্যক্তিগত মুহূর্ত এবং অনুভূতির কথা নিয়মিতই ভক্ত-অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে জীবনের উত্থান-পতন এবং মানুষের ভেতরের আলো নিয়ে তাৎপর্যপূর্ণ একটি বার্তা দিয়েছেন পূর্ণিমা। ছবিটির সঙ্গে দেওয়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে উত্থান-পতন আসবেই। তবে নিজের ভেতরের ঝ’\ড়গুলোকে কখনোই তোমার বয়ে চলা আলোর চেয়ে বেশি উজ্জ্বল হতে দিও না।’
পূর্ণিমার এই পোস্ট দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের নজর কাড়ে। তার কথায় উঠে এসেছে জীবনের কঠিন সময়েও ইতিবাচকতা ধরে রাখার বার্তা। পরিস্থিতি যত প্রতিকূলই হোক, নিজের ভেতরের আলো যেন কোনোভাবেই ম্লান হয়ে না যায়—ভক্ত-অনুরাগীদের কাছে সেই উপলব্ধিই তুলে ধরেছেন অভিনেত্রী।
পূর্ণিমার এই ভাবনার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তার অনেক ভক্ত-অনুসারীও। পোস্টটির মন্তব্যের ঘরে নিজেদের অনুভূতি ও উপলব্ধির কথা জানিয়েছেন তারা।
একজন নেটিজেন লিখেছেন, ‘ঝ’\ড় আসবেই; কিন্তু নিজের ভেতরের আলোটা যেন কখনো নিভে না যায়—এটাই জীবনের আসল শক্তি।’
আরেকজন মন্তব্য করেছেন, ‘ঠিক বলেছেন, জীবনে যা কিছু হোক থেমে থাকা যাবে না।’
জীবনের উত্থান-পতনের মধ্যেও নিজের ইতিবাচকতা ও অন্তর্গত শক্তিকে ধরে রাখার যে বার্তা পূর্ণিমা দিয়েছেন, সেটিই তার সাম্প্রতিক পোস্টের মূল সুর হয়ে উঠেছে।


