থালাপতি বিজয়কে টানা ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করল সিবিআই

তামিলনাড়ুর করুর জেলার ভয়াবহ পদদলিতকাণ্ডের তদন্তে অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (টিভিকে)-এর প্রধান থালাপতি বিজয় (Thalapathy Vijay)-কে টানা প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (Central Bureau of Investigation)। সোমবার (১২ জানুয়ারি) দিল্লিতে সিবিআই সদর দপ্তরে তাকে হাজিরা দিতে হয়।

এদিন সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছান বিজয়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তিনি দুর্নীতি দমন শাখার তদন্তকারী দলের সামনে হাজির হন। সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে জানা গেছে, তদন্তসংশ্লিষ্ট কয়েকটি বিষয় আরও পরিষ্কার করার প্রয়োজন রয়েছে বলে সিবিআই মনে করছে। সে কারণে প্রয়োজনে বিজয়কে পুনরায় তলব করা হতে পারে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) আবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও পঙ্গলের কথা উল্লেখ করে তিনি বিকল্প তারিখ চেয়ে আবেদন করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জিজ্ঞাসাবাদ চলাকালে সিবিআই সদর দপ্তরের বাইরে বিজয়ের বিপুলসংখ্যক সমর্থক জড়ো হন। অভিনেতা চেন্নাই থেকে একটি চার্টার্ড ফ্লাইটে দিল্লি পৌঁছান। তার সঙ্গে তামিলাগা ভেত্ত্রি কাজাগাম