জুলাই আন্দোলন ঘিরে নারায়ণগঞ্জে হ’\ত্যা’\র অভিযোগ: শামীম ওসমান ও পরিবারের সদস্যসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জুলাই আন্দোলনের সময় নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জনকে হ’\ত্যা’\র অভিযোগে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সোমবার (১৯ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জে শামীম ওসমান ও তার অনুসারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনের পরিকল্পনা করা হয় নারায়ণগঞ্জ ক্লাবে, যেখানে উপস্থিত থেকে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল ঠিক করেন। পরে রাইফেলস ক্লাব থেকে অস্ত্র লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

আরও বলা হয়েছে, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনালাপের পর শামীম ওসমান নিজেই অস্ত্র হাতে মাঠে নামেন এবং তার অনুসারীদের নেতৃত্ব দেন। এসব ঘটনার প্রেক্ষিতে মোট তিনটি পৃথক অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা গঠন করা হয়েছে।

এই মামলায় শামীম ওসমানসহ ১২ জন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ আদেশ নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ট্রাইব্যুনালের রুলিং অনুযায়ী, আসামিদের গ্রেফতার এবং বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠক, এই মামলার অগ্রগতি ও বিচার প্রক্রিয়া নিয়ে আপনার মতামত জানান। পোস্টটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আলোচনায় অংশ নিন।