দীর্ঘদিনের প্রেমের পর দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন মধুমিতা সরকার

র সঙ্গে এটার কোনো তুলনাই হয় না। নিজের বিয়ে তো সবচেয়ে বেশি স্পেশাল।’ তার এই মন্তব্যেই স্পষ্ট, ব্যক্তিগত জীবনের এই মুহূর্তটি তার কাছে কতটা আবেগঘন।

মধুমিতার বিয়েতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শিলাদিত্য মৌলিকসহ টালিপাড়ার ঘনিষ্ঠজনরা। কনের সাজে মধুমিতার সঙ্গে তোলা ছবি ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিতে হাসি আর আনন্দে ভরা নবদম্পতিকে দেখে ভক্তরাও শুভকামনায় ভাসিয়েছেন।

প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে ছিলেন মধুমিতা ও দেবমাল্য। গত বছরের মার্চ মাসের মাঝামাঝি সময়ে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ডিসেম্বর কিংবা জানুয়ারির শুরুতে তারা বিয়ে করার পরিকল্পনা করছেন। শেষ পর্যন্ত নতুন বছরের শুরুতেই সেই পরিকল্পনা বাস্তবে রূপ নিল।

ছোট পর্দার হাত ধরেই বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন মধুমিতা সরকার। ২০১১ সালে ‘সবিনয় নিবেদন’ ধারাবাহিকের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক ঘটে। এরপর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পান তিনি। ২০১৮ সালে ‘কুসুমদোলা’ ধারাবাহিকের পর দীর্ঘদিন বাংলা টেলিভিশন থেকে বিরতি নেন মধুমিতা। পরে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে। প্রথম মেগা সিরিয়াল চলাকালীন সময়ে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। ২০১৫ সালে মাত্র ২০ বছর বয়সে বিয়ে করেছিলেন মধুমিতা। তবে সেই সংসার বেশিদিন স্থায়ী হয়নি। ২০১৯ সালে তাদের বিচ্ছেদ হয়। এরপর দীর্ঘ সময় নিজেকে সিঙ্গেল বলেই পরিচয় দিতেন এই টালি অভিনেত্রী। অবশেষে নতুন সম্পর্কে নতুনভাবে জীবন শুরু করলেন তিনি।