ঢাকা-৮ আসনে নির্বাচনী উত্তাপ, মির্জা আব্বাসকে কড়া ভাষায় আক্রমণ নাসীরুদ্দীন পাটওয়ারীর

“আমরা আপনার বিরোধিতা করতে চাই না। কিন্তু নাসীরুদ্দীনকে ক্ষ্যাপাবেন তো আপনার হাফপ্যান্ট খুলে যাবে। আমরা শেখ হাসিনার হাফপ্যান্ট খুলে দিয়েছিলাম, শুধু হাফপ্যান্ট খুলে দিইনি—তাকে দিল্লিতে পাঠিয়ে দিয়েছিলাম। আমার সঙ্গে কখনো হাংকিপাংকি করবেন না।” ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কে লক্ষ্য করে এভাবেই তীব্র ভাষায় বক্তব্য দেন একই আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও : (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক ।

শনিবার (আজ) এক নির্বাচনী প্রচারণা সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, তার প্রতিপক্ষ প্রার্থী ও তাদের সমর্থকদের কাছে বিপুল অর্থ ও শক্তি রয়েছে। নাসীরুদ্দীনের ভাষায়, “তোমার টাকা আছে…আমরা শুনতে পাচ্ছি গাড়িতে করে তারা হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে ঘোরাফেরা করে। গুলিস্তানে নাকি স্ট্যাম্প আর হকিস্টিক পাওয়া যাচ্ছে না—সব বিক্রি হয়ে গেছে।”

এরপর আরও আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “আসুন, খেলা হবে…দেখি কেমন খেলা খেলতে পারেন। ম’\রে ফেলবেন…এক হাদি ম’\রা গিয়েছে, লক্ষ হাদি এই আসনে দাঁড়াবে, তবু এই ৮ আসন আমরা ছাড়ব না।”

বিএনপিকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দলটির অসংখ্য কর্মী-সমর্থক অতীতে নি’\র্যা’\তিত হয়েছিল। কিন্তু সেই মানুষগুলোর কথা একটি দিনও আপনারা বলেন না বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, যাদের রক্তের ওপর দাঁড়িয়ে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের বিদেশ থেকে এনে মনোনয়ন দেওয়া হচ্ছে, সেই মানুষের বদদোয়ার ফলেই রাজনৈতিকভাবে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে।

নিজের বক্তব্য প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তিনি শুধু নেগেটিভ কথা বলেন—এমন একটি প্রোপাগান্ডা চালু করা হয়েছে। তবে তার ভাষায়, “পজিটিভ কথাটা হলো, আমরা চান্দাবাজদের এখান থেকে উচ্ছেদ করতে চাই—এটাই বাংলাদেশের পজিটিভ কথা। আমরা দুর্নীতি ও সন্ত্রাস উচ্ছেদ করতে চাই।”

তিনি আরও বলেন, এসব সন্ত্রাসের কারণেই যেন ভবিষ্যতে তার কিংবা আর কোনো ওসমান হাদি ভাই শ’\হী’\দ না হন—এটাই তার রাজনৈতিক লড়াইয়ের মূল উদ্দেশ্য। নির্বাচনের মাঠে দাঁড়িয়ে দেওয়া এই বক্তব্যে ঢাকা-৮ আসনের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।