গত ২১ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের পূর্ণ সদস্য দেশের বোর্ড পরিচালকদের নিয়ে একটি ভার্চুয়াল সভা আয়োজন করে। সভার মূল আলোচ্য ছিল আসন্ন বিশ্বকাপ খেলতে বাংলাদেশের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে বাংলাদেশের অবস্থান পুনর্বিবেচনার জন্য আইসিসি আরও ২৪ ঘণ্টা সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থাকে।
এই প্রেক্ষাপটে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশের অংশগ্রহণ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে : ক্রিকেটবিষয়ক এই আন্তর্জাতিক ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের জায়গায় বিকল্প দল হিসেবে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হচ্ছে কে।
নতুন সূচি অনুযায়ী স্কটল্যান্ড ‘সি’ গ্রুপে জায়গা পাবে। এই গ্রুপে তারা মুখোমুখি হবে : গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে কলকাতায়। এরপর গ্রুপের শেষ ম্যাচে স্কটল্যান্ড খেলবে ,এর বিপক্ষে, ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে।
এ বিষয়ে নিশ্চিত হতে ক্রিকবাজ এর সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। তবে তার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। যদিও ক্রিকবাজ জানিয়েছে, দুবাই ও এডিনবার্গের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ ইতোমধ্যেই হয়েছে।
বাংলাদেশের অংশগ্রহণ বাতিল এবং স্কটল্যান্ডের অন্তর্ভুক্তির এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রস্তুতি ও ক্রিকেট কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

