এশিয়ার শীর্ষ ধনীর পরিবারের পরিচালিত একটি ব্যক্তিগত চিড়িয়াখানাকে থিম করে প্রায় ১৫ লাখ মার্কিন ডলারের একটি ব্যতিক্রমধর্মী বিলাসবহুল ঘড়ি উন্মোচন করা হয়েছে। ভারতের প্রখ্যাত বিলাসবহুল ঘড়ি নির্মাতা এই বিশেষ ঘড়িটির নকশা করেছে।
ঘড়িটির ডায়ালের কেন্দ্রে হাতে আঁকা রয়েছে মুকেশ আম্বানির কনিষ্ঠ ছেলে অনন্ত আম্বানির একটি প্রতিকৃতি। রত্নখচিত এই ঘড়িতে অনন্ত আম্বানির বসা মূর্তির চারপাশে সিংহ ও রয়েল বেঙ্গল টাইগারের ভাস্কর্য স্থাপন করা হয়েছে, যা পুরো নকশাটিকে আরও রাজকীয় ও প্রতীকী রূপ দিয়েছে।
ঘড়িটির আনুষ্ঠানিক মূল্য প্রকাশ করা না হলেও ঘড়িশিল্প–সংক্রান্ত সংস্থা ধারণা করছে, এর দাম প্রায় ১৫ লাখ মার্কিন ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ১১ লাখ পাউন্ড এবং ভারতীয় মুদ্রায় আনুমানিক ১৩৭ কোটি রুপি।
এই ঘড়িটির থিম হিসেবে ব্যবহৃত কেন্দ্রটি একটি ব্যক্তিগত বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র, যেখানে সিংহ, হাতি ও বাঘসহ দুই হাজারের বেশি প্রজাতির প্রাণী রয়েছে। প্রায় ৩,৫০০ একর এলাকাজুড়ে বিস্তৃত এই কেন্দ্রটি অনন্ত আম্বানির মালিকানাধীন এবং এটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়।
গত বছর অবৈধভাবে প্রাণী সংগ্রহ ও নির্যাতনের অভিযোগ ওঠার পর এই কেন্দ্রটি আলোচনায় আসে। তবে পরবর্তীতে সুপ্রিম কোর্ট নিযুক্ত একটি তদন্তকারী দল অনুসন্ধান চালিয়ে কোনো অনিয়মের প্রমাণ পায়নি। উল্লেখযোগ্য যে, অনন্ত আম্বানি ও তার স্ত্রী রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ উৎসবও এই কেন্দ্রেই অনুষ্ঠিত হয়েছিল।
গুজরাটের পশ্চিমাঞ্চলীয় শহর জামনগরে অবস্থিত এই কেন্দ্রটি মুকেশ আম্বানির মালিকানাধীন বিশ্বের সবচেয়ে বড় তেল শোধনাগারের কাছেই অবস্থিত। নামের এই কেন্দ্রটি গত বছরের মার্চে ভারতের প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
২০২৪ সালে অনন্ত আম্বানির জাঁকজমকপূর্ণ প্রাক্-বিবাহ আয়োজনের অন্যতম ভেন্যু ছিল ভান্তারা, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওইসব আয়োজনে বলিউডের শীর্ষ তারকাদের পাশাপাশি কিম কার্দাশিয়ান ও রিহানার মতো আন্তর্জাতিক তারকারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিল গেটস ও মার্ক জাকারবার্গের মতো প্রভাবশালী ব্যবসায়ী নেতা, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও বরিস জনসন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ও তার স্বামী জ্যারেড কুশনারও অনুষ্ঠানে অংশ নেন।
ঘড়িটি উন্মোচনের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জ্যাকব অ্যান্ড কোং জানায়, এই নতুন বিলাসবহুল ঘড়িটি ভান্তারার প্রতি ‘শ্রদ্ধাঞ্জলি’। ডায়ালের কেন্দ্রে থাকা অনন্ত আম্বানির মূর্তিটিকে তারা ‘দায়িত্বশীল তত্ত্বাবধান ও দায়িত্ববোধের প্রতীক’ হিসেবে ব্যাখ্যা করেছে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, ঘড়িটিতে মোট ৩৯৭টি মূল্যবান রত্ন ব্যবহার করা হয়েছে, যার মধ্যে হীরা, সবুজ নীলকান্তমণি ও গারনেটসহ বিভিন্ন দুষ্প্রাপ্য রত্ন রয়েছে।
জ্যাকব অ্যান্ড কোংয়ের ভারতের খুচরা বিক্রয় অংশীদার প্রতিষ্ঠানর সঙ্গে সংশ্লিষ্ট এক নির্বাহী বিবিসিকে জানান, ঘড়িটির দাম এখনো প্রকাশ করা হয়নি এবং এটি বর্তমানে বিক্রির জন্য বাজারে আনা হয়নি।


