যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে ২৯ জনের মৃত্যু, দুর্ভোগে ২০ কোটি মানুষ

শুধু মানবিক বিপর্যয় নয়, ঝড়ের প্রভাব পড়েছে বিদ্যুৎ ব্যবস্থায়ও। সোমবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৬ লাখ ৭০ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চল। সেখানে বরফের ভারে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বহু এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

তুষারঝড় পরিবহন খাতেও বড় ধাক্কা দিয়েছে। রোববার ১০ হাজার ৫০০টির বেশি এবং সোমবার প্রায় ৫ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। নিউইয়র্ক ও ওয়াশিংটন ডিসিতে বহু সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা অনলাইনে পাঠদান চালু করা হয়েছে।

এদিকে আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে আরও একটি বড় শীতকালীন ঝড় আঘাত হানতে পারে। পরিস্থিতির ওপর নজর রাখতে এবং ঝুঁকি এড়াতে নাগরিকদের নিয়মিত আবহাওয়া পূর্বাভাস অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

Social Media Alternative Titles: