লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান (Mir Mushfiqur Rahman) আজ থেকে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (PSO) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে তাকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (Waker-Uz-Zaman), নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান (Md Nazmul Hasan) এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন (Hasan Mahmud Khan)।
আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ১৯৯১ সালের ২১ জুন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। কর্মজীবনে তিনি ২৪ ডিভিশনের জিওসি, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরে সামরিক সচিব এবং মহাপরিচালকসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলভাবে পালন করেছেন।
