হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্টে সমঝোতার ইঙ্গিত, সারজিস আলমের প্রতিক্রিয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন।

সোমবার দুপুর ১২টার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, ‘সবকিছুই সমঝোতা।’ পোস্টটি প্রকাশিত হওয়ার পর প্রতিবেদন লেখা পর্যন্ত এক লাখ ৩০ হাজার রিঅ্যাক্ট এবং দেড় হাজারেরও বেশি শেয়ার হয়েছে।

হাসনাতের পোস্টের কিছু সময় পরেই নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে পোস্ট করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি লিখেছেন, ‘সেই পুরানো রাজনীতি!’ পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে এবং এতে প্রায় ৪৭ হাজার রিঅ্যাক্ট এসেছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দুই নেতার এই প্রকাশ্য ইঙ্গিত ভবিষ্যতে দলের মধ্যে সম্ভাব্য সমঝোতা বা ভেতর থেকে কৌশলগত সমন্বয় নির্দেশ করছে।