জাতির উদ্দেশ্যে ভাষণে দলীয় প্রতীক বাদ, প্রশাসনিক নিরপেক্ষতার ইঙ্গিত: প্রধানমন্ত্রী তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় পূর্ববর্তী প্রচলন থেকে সরে এসে দলীয় প্রতীক ও ব্যক্তিগত ছবি ছাড়া বক্তব্য রেখেছেন। রাজনৈতিক মহলে এই পদক্ষেপ প্রশংসিত হয়েছে।

এর আগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ভাষণ দিতেন, তখন পেছনে থাকত শেখ মুজিবুর রহমান-এর ছবি এবং টেবিলের সামনে দৃশ্যমান থাকত আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা।

কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণে ১৮ ফেব্রুয়ারি পেছনে ছিল না সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর কোনো ছবি। তার পরিবর্তে রাখা হয়েছিল বাংলাদেশের জাতীয় প্রতীক শাপলা সম্বলিত প্রধানমন্ত্রীর লোগো, যার ওপর টাঙ্গানো ছিল ‘লা ইলাহা ইল্লাল্লাহ’—মহান আল্লাহর কালেমা।

বিশ্লেষকরা মনে করছেন, এটি রাষ্ট্রীয় ক্ষেত্রে সরকারের প্রশাসনিক নিরপেক্ষতার ইঙ্গিত দেয়। তবে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।