নড়াইলের সিংগাশোলপুর ইউনিয়নে দীর্ঘদিনের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষে এক বৃদ্ধ ও তাঁর ছেলেসহ মোট চারজন নি’\হত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়নের বড়কুলা গ্রামে এই নৃশংস হ’\ত্যা’\কা’\ণ্ডের ঘটনা ঘটে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নি’\হতরা হলেন—উপজেলার বড়কুলা গ্রামের খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, একই গ্রুপের ফেরদৌস হোসেন এবং সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের ওসিবুর মিয়া।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সিংগাশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছিল সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খায়রুজ্জামান খায়ের মোল্লা (Khayruzzaman Khayer Molla) এবং বিএনপি–সমর্থিত স্থানীয় নেতা খলিল মোল্লা (Khalil Molla)-র মধ্যে। খলিল মোল্লা সৈয়দ নিউটন গ্রুপের প্রধান সহযোগী হিসেবে পরিচিত।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের আগে এলাকায় সাবেক চেয়ারম্যান খায়ের মোল্লার একচ্ছত্র আধিপত্য ছিল। তবে ৫ আগস্টের পর তিনি ও তাঁর অনুসারীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিলে পরিস্থিতির পালাবদল ঘটে। পুরো এলাকা তখন খলিল মোল্লা ও সৈয়দ নিউটন গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায়। সম্প্রতি খায়ের মোল্লার অনুসারীরা এলাকায় ফিরে আসা শুরু করলে দুই পক্ষের মধ্যে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। সেই উত্তেজনাই শেষ পর্যন্ত রক্তাক্ত সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন ও একই পক্ষের ফেরদৌস হোসেন নি’\হত হন। পরে গুরুতর আহত অবস্থায় খায়ের গ্রুপের ওসিবুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া (Oli Mia) জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


