মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় নিয়োগ পাওয়া প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)–এর ১০ উপদেষ্টার মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ (Cabinet Division)। মঙ্গলবার প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, মন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস) (Mirza Abbas), নজরুল ইসলাম খান (Nazrul Islam Khan) এবং রুহুল কবীর রিজভী আহমেদ (Ruhul Kabir Rizvi Ahmed)–কে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে।
এছাড়া রাশেদ আল মাহমুদ তিতুমীর (Rashed Al Mahmud Titumir)–কে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব এবং মো. ইসমাইল জবিউল্লাহ (Md. Ismail Jabiullah)–কে জনপ্রশাসন উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। হুমায়ুন কবির (Humayun Kabir)–কে পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামসুল ইসলাম (Shamsul Islam)–কে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া জাহেদ উর রহমান (Zahed Ur Rahman)–কে পলিসি অ্যান্ড স্ট্যাটেজি, মাহাদি আমিন (Mahadi Amin)–কে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়; এবং রেহান আসিফ আসাদ (Rehan Asif Asad)–কে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্বপ্রাপ্ত এসব উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে প্রধানমন্ত্রীর পক্ষে সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান করবেন।
