ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সংঘটিত হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা ইতিহাসের অন্যতম বেদনাদায়ক ঘটনা। তিনি বলেন, স্বাধীন দেশের রাজধানীতে এমন নৃশংসতা ঘটে যাওয়া অত্যন্ত দুঃখজনক।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে বাসায় বিশ্রামে আছেন। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তার বাসায় গিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করে কিছু পরীক্ষা করতে বলেছেন। সেগুলো বুধবার সকালে করানো হবে। এদিন বাসা থেকেই তার প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হবে বলে জানানো হয়েছে।
