রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রে’\ফতা’\রের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পিলখানা হ’\ত্যাকা’\ণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে তিনি এ দাবি জানান।
নাহিদ ইসলাম বলেন, চব্বিশের জুলাইয়ে গ’\ণহ’\ত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি সাহাবুদ্দিন। তার ভাষ্য অনুযায়ী, এ কারণে তিনি গ’\ণহ’\ত্যার দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অভিশংসনের পর গ’\ণহ’\ত্যার দায়ে তাকে গ্রে’\ফতা’\র করতে হবে। তার বক্তব্যে স্পষ্টভাবে রাজনৈতিক ও নৈতিক জবাবদিহির প্রশ্ন তুলে ধরা হয়।
