ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের একদিন পর সেফটিক ট্যাংকে মিলল বস্তাবন্দি শিশু তাবাসসুমের লা’\শ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার মাত্র একদিনের মাথায় চার বছর বয়সী তাবাসসুমের বস্তাবন্দি লা’\শ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে তার লা’\শ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি করেছে।

নি’\হত তাবাসসুম মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে। তবে বর্তমানে তার পরিবার কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল। ছোট্ট শিশুটির এমন মর্মান্তিক পরিণতিতে স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তাবাসসুমের বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। মা হালিমা খাতুন একটি বেসরকারি এনজিও প্রতিষ্ঠানে কর্মরত। বুধবার বিকাল ২টার পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। রাতভর উৎকণ্ঠার পর সকালে আসে সেই শোকাবহ সংবাদ।

প্রতিবেশী পার্থ সরকার জানান, বৃহস্পতিবার সকালে বাদুরগাছা গ্রামের এক কৃষক আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি দ্রুত পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তা খুলে শিশুটির লা’\শ উদ্ধার করে। উদ্ধার শেষে লা’\শটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটিকে হ’\ত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনার পেছনের প্রকৃত কারণ উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে তিনি জানান।