সীমান্তে সামরিক অবস্থানকে কেন্দ্র করে টানাপোড়েন চরমে পৌঁছানোর পর আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul) এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। এর পরপরই দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ (Khawaja Muhammad Asif) আফগানিস্তানের বিরুদ্ধে ‘প্রকাশ্য যু’\দ্ধ’ ঘোষণা করেন। খবর বিবিসির।
আজ শুক্রবার ভোর ৪টা ১৮ মিনিটে (গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে খাজা মোহাম্মদ আসিফ লেখেন, পাকিস্তান সরাসরি এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। তার ভাষায়, পূর্ণাঙ্গ কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এরপরই তিনি স্পষ্ট বার্তায় জানান, ‘আমাদের ধৈর্যের বাঁধ ভেঙেছে। এখন তোমাদের সঙ্গে আমাদের প্রকাশ্য যু’\দ্ধ।’
সকালে এক পৃথক এক্স পোস্টে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি (Asif Ali Zardari) লেখেন, দেশের সশস্ত্র বাহিনীর প্রতিক্রিয়া ‘ব্যাপক ও চূড়ান্ত’। তার বক্তব্য পরিস্থিতির গভীরতা ও সামরিক পদক্ষেপের বিস্তৃতির ইঙ্গিত বহন করে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সীমান্তে সামরিক অবস্থান লক্ষ্য করে হামলা চালায় আফগানিস্তান। আফগান কর্মকর্তাদের দাবি, ওই হামলায় কয়েকজন পাকিস্তানি সেনা নি’\হত হয়েছেন।
এই ঘটনার জবাবে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করেছে পাকিস্তান। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনী—পিএএফ—বিমান হামলা চালায়। পাকিস্তানের দাবি, এ পর্যন্ত কমপক্ষে ১৩৩ আফগান সেনা নি’\হত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ২০০ জন।
এ ছাড়া আফগানিস্তানের সেনাবাহিনীর গোলাবারুদের একটি বড় ডিপোও ধ্বংস করা হয়েছে বলে জানানো হয়।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৫০ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif)-এর বিদেশি সংবাদমাধ্যমবিষয়ক মুখপাত্র মোশাররফ জাইদি।
এক্সবার্তায় তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা ৪৫ মিনিট থেকে আফগানিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন গজব-লিল হক’ শুরু করে পিএএফ। সেই অভিযানের অংশ হিসেবে রাজধানী কাবুল ছাড়াও পাকতিয়া ও কান্দাহার প্রদেশের একাধিক সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।


