পাবনার বেড়ায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপজেলা কার্যালয়ের তালা ভেঙে জাতীয় পতাকা উত্তোলন

পাবনা-এর বেড়া উপজেলায় গণঅভ্যুত্থানের পর তালাবদ্ধ থাকা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের তালা ভেঙে প্রবেশ করে জাতীয় পতাকা উত্তোলন ও স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল বেলা বেড়া বাজারে অবস্থিত কার্যালয়ে আওয়ামী লীগ নেতা রাইসুল ইসলাম তারেকের নেতৃত্বে যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী প্রবেশ করেন। তারা শেখ মুজিবুর রহমান, ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর ছবি সংবলিত ব্যানার টাঙিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার পরপরই পৌর বিএনপির নেতাকর্মীরা এসে টাঙানো ব্যানারটি নামিয়ে আগুন ধরিয়ে দেন। এতে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দেয়।

বেড়া মডেল থানার ওসি নিতাই সরকার জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে সেখানে কোনো ব্যানার পাওয়া যায়নি। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।