সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে কেন্দ্রীয় ছাত্রদল কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে। নোটিশ পাঠিয়েছেন সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
নোটিশে বলা হয়েছে, তানভীর বারী হামিম আগামী ২৪ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেবেন। নোটিশে তিনি কোন শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। নির্দেশনা প্রদান করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।


