প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে

আগামী শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র)-এ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশগ্রহণের পর বিকেলে তিনি ইফতার মাহফিলে যোগ দেবেন। এর আগে ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে জামায়াতে ইসলামীর আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছিল।