আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান (Advocate Md. Asaduzzaman) হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারি কর্মকর্তারা কেউ দু’\র্নীতি করলে শুধু শোকজ করেই দায় সারবে না সরকার—জড়িত ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে, প্রয়োজন হলে চাকরিও যাবে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ঝিনাইদহ (Jhenaidah) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তা ও বিচারকদের সঙ্গে পৃথক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে প্রশাসনিক শৃঙ্খলা, আইনের শাসন ও চলমান রাজনৈতিক-প্রশাসনিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ প্রসঙ্গে দৈনিক যুগান্তরের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে সাংবিধানিকভাবে যেসব অধ্যাদেশ জারি হয়েছে, সেগুলোর প্রতিটিই বিল আকারে সংসদে পেশ করা হবে। তিনি বলেন, সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করা ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হবে।
মন্ত্রী আরও বলেন, মা’\দক-সন্ত্রাস, রাজনৈতিক দু’\র্বৃত্তায়ন, হানাহানি-মারামারি—এসব বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গুটিকয়েক দু’\ষ্কৃতিকারীর কারণে সরকারের ভালো কাজের ভাবমূর্তি নষ্ট হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, প্রশাসনের নিরপেক্ষতা ও কার্যকর ভূমিকার মাধ্যমেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
উপস্থিত সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করতে বদ্ধপরিকর। আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি জানান, নারায়ণগঞ্জ (Narayanganj)সহ দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধ’\র্ষণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অপ’\রাধীদের যদি কেউ শেল্টার দেয়, তাদের ‘শেকড় উপড়ে ফেলা হবে’ বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তার বক্তব্যে স্পষ্ট ছিল, আইনের প্রয়োগে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এ সময় ঝিনাইদহ-২ আসনের জাতীয় সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বক্কর, ঝিনাইদহ-৩ আসনের এমপি মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ আসনের এমপি মোঃ আবু তালিব উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এছাড়াও জেলা বিএনপি (Bangladesh Nationalist Party)-এর সভাপতি আব্দুল মজিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
