খামেনির কার্যালয়ের কাছে ইসরাইলি হা’\মলা, নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ইরানের সর্বোচ্চ নেতাকে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি (Ayatollah Ali Khamenei)-র কার্যালয়ের কাছে হা’\মলা চালিয়েছে ইসরাইল (Israel)। তবে হা’\মলার সময় তিনি রাজধানী তেহরান (Tehran)-এ ছিলেন না। তাঁকে ইতোমধ্যে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে।

শনিবার বার্তা সংস্থা রয়টার্স (Reuters)-কে এক ইরানি সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, হা’\মলার প্রেক্ষিতে সর্বোচ্চ নেতার নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

ইরানে শনিবার ভোরে হা’\মলা চালায় ইসরাইল। এই আ’\ক্রমণকে ইসরাইল ‘আগাম প্রতিরোধমূলক হা’\মলা’ হিসেবে বর্ণনা করেছে। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো স্পষ্টভাবে জানানো হয়নি।