ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে। শনিবার সকালে তেহরানে আকস্মিক এই হামলা চালানো হয়।
খবরে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলি খামেনি এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে হামলা পরিচালিত হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে খামেনির প্রাসাদ ধসে পড়েছে বলে দেখা গেছে। ভবনটির চারপাশ কালো হয়ে আছে, যা বড় ধরনের বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে।
হামলার পর তেহরানের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।


