ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাব শহরে একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনায় ৫১ স্কুলছাত্রী নি’\হত হয়েছে। শুরুতে পাঁচ, পরে ২৪ শিশু নি’\হতের খবর পাওয়া গেলেও সর্বশেষ হিসাবে নি’\হতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে।
স্থানীয় সূত্রের বরাতে জানানো হয়েছে, হামলার সময় বিদ্যালয়ে পাঠদান চলছিল। আকস্মিক ক্ষেপণাস্ত্র আঘাতে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং ঘটনাস্থলেই বহু শিক্ষার্থী প্রাণ হারায়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে ইরানও পাল্টা সামরিক অভিযান শুরু করেছে। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে বলে জানানো হয়েছে।
ইতোমধ্যে ইরানের নিক্ষেপ করা মিসাইল উপসাগরীয় বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে। এতে সংযুক্ত আরব আমিরাতে একজন নি’\হত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
সূত্র: আলজাজিরা।


