চট্টগ্রামে স্মার্ট গ্রুপ চেয়ারম্যানের বাসায় দ্বিতীয় দফা গু’\লি’\বর্ষণ, অল্পের জন্য রক্ষা

চট্টগ্রামে দ্বিতীয় দফায় স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গু’\লি’\বর্ষণ করেছে সন্ত্রাসীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে চকবাজার থানার চন্দপুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতা’\হত হননি। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি একই বাসা লক্ষ্য করে গু’\লি করা হয়েছিল।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল সাড়ে ৬টার দিকে চন্দনপুরা খালপাড় এলাকায় চারজন সশস্ত্র সন্ত্রাসী আসে। প্রথমে তিনজন অস্ত্রধারী বাসার সামনে অবস্থান নেয়। তাদের মধ্যে একজন একটানা ১২ রাউন্ড গু’\লি করে। তিনজনের মধ্যে দুইজনের হাতে ছিল চাইনিজ রাইফেলসদৃশ ভারি অস্ত্র। অপর আরেকজনের হাতে তিনটি বিদেশি পিস্তল দেখা যায়।

এক মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওচিত্রে আরও দেখা যায়, কিছুক্ষণ পর অপর এক সন্ত্রাসী ভারি অস্ত্র নিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। তাকে পরপর একাধিকবার গু’\লি ছুড়তে দেখা যায়। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে বাসার জানালার কাঁচ ভেঙে যায় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) হোসাইন কবির ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।