হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নি’\হত হয়েছেন। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ খবর প্রচার করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি (BBC) ও সিএনএন (CNN) একই তথ্য প্রকাশ করেছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি (Islamic Republic of Iran Broadcasting) আজ সকালে জানায়, দেশের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। ঘোষণার পরপরই দেশজুড়ে শোকের আবহ নেমে আসে।
এর আগে খামেনির নি’\হত হওয়ার খবর প্রকাশ্যে আনেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প (Donald Trump)। তার বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়। পরে ইরানের রাষ্ট্রীয় মাধ্যমও একই তথ্য নিশ্চিত করে।
এদিকে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে ইরানে ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে এই শোকপালনের সিদ্ধান্তের মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর প্রভাবের ইঙ্গিত মিলছে।


