বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানি বাহিনী একের পর এক হামলা চালিয়ে কঠোর পদক্ষেপ বাস্তবায়ন করবে।
কাতারের রাজধানী দোহায় কমপক্ষে ১১টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। কাতার জানিয়েছে, ইরানি হামলায় ১৬ জন আহত হয়েছেন।
কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানি হামলার পর আরও আটজন আহত হয়েছেন। এর ফলে হামলা শুরু হওয়ার পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরেও টানা দ্বিতীয় দিনের মতো বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানা গেছে।


