যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হ’\ত্যার ষড়যন্ত্র করেছিল ইরান—এমন গুরুতর অভিযোগ তুলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ (Pete Hegseth)। বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন।
ব্রিফিংয়ে হেগসেথ বলেন, “ইরান প্রেসিডেন্ট ট্রাম্পকে হ’\ত্যার চেষ্টা করেছিল। কিন্তু শেষ হাসি হেসেছেন প্রেসিডেন্ট ট্রাম্পই।” তার এই বক্তব্যের পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ট্রাম্পকে হ’\ত্যাচেষ্টার সঙ্গে জড়িত ইউনিটের নেতাকে গত মঙ্গলবার যুক্তরাষ্ট্র “খুঁজে বের করে হ’\ত্যা করেছে”। তবে কোথায়, কীভাবে এবং কোন অভিযানের মাধ্যমে এই পদক্ষেপ নেওয়া হয়েছে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হ’\ত্যার এক কথিত ইরানি ষড়যন্ত্রের অভিযোগে এক আফগান নাগরিকের বিরুদ্ধে মামলা করে মার্কিন সরকার। বিষয়টি সে সময়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
মার্কিন বিচার বিভাগের অভিযোগ অনুযায়ী, ৫১ বছর বয়সী ফরহাদ শাকেরিকে ট্রাম্পকে হ’\ত্যার পরিকল্পনা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল। যুক্তরাষ্ট্র সে সময় জানায়, শাকেরি ইরানে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে।
ম্যানহাটনের একটি ফৌজদারি অভিযোগপত্রে প্রসিকিউটররা দাবি করেন, ইরানের বিপ্লবী গার্ড—আইআরজিসি (Islamic Revolutionary Guard Corps)-এর এক কর্মকর্তা শাকেরিকে ট্রাম্পের ওপর নজরদারি ও হ’\ত্যার পরিকল্পনার নির্দেশ দিয়েছিলেন।
তবে এ অভিযোগের বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


