দু’র্নী’তি অ’ভি’যো’গে’র জ’বা’বে নিজের ও পরিবারের ব্যাংক স্টেটমেন্ট প্রকাশ করলেন আসিফ মাহমুদ

নিজের বিরুদ্ধে ওঠা দু’র্নী’তি অ’ভি’যো’গে’র জবাব দিতে ব্যক্তিগত আর্থিক তথ্য প্রকাশ্যে এনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)। বুধবার (৪ মার্চ) তিনি নিজের পাশাপাশি বাবা, মা ও স্ত্রীর মোট ৯টি ব্যাংক হিসাবের স্টেটমেন্ট প্রকাশ করেন।

তার দাবি, এ উদ্যোগের মাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা দু’র্নী’তি অ’ভি’যো’গের বিষয়ে স্বচ্ছ অবস্থান তুলে ধরতে চেয়েছেন তিনি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তার রাজনৈতিক সহকর্মী ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ (Hasnat Abdullah)। একটি পোস্টে তিনি আসিফ মাহমুদের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেন।

পোস্টে হাসনাত আব্দুল্লাহ উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে ওইদিন মূলত আসিফ মাহমুদকেই তলব করা হয়েছিল। কিন্তু স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যেই তিনি শুধু নিজের নয়, পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের বিবরণও প্রকাশ করেছেন।

হাসনাতের ভাষ্য অনুযায়ী, সরকার পরিবর্তনের পর তাদের ‘সেফ এক্সিট’ নিশ্চিত করে বিদেশে চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে—এমন অপপ্রচার ছড়ানো হয়েছিল। কিন্তু বাস্তবে তারা আইন মেনে নিজেদের আর্থিক হিসাব প্রকাশ্যে এনে জবাব দিয়েছেন।

তিনি আরও দাবি করেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে আনা দু’র্নী’তি অ’ভি’যো’গগুলো মূলত ভিত্তিহীন অপপ্রচার এবং ‘মিডিয়া ট্রায়াল’-এর অংশ।

তার মতে, এসব অ’ভি’যো’গ পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে এবং শেষ পর্যন্ত এগুলো কেবল অ’ভি’যো’গ হিসেবেই থেকে যাবে; প্রমাণিত হওয়ার মতো কোনো ভিত্তি নেই।