মধ্যপ্রাচ্যের চলমান যু’\দ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আকাশপথেও। এর জেরে আগামী ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ছয়টি গুরুত্বপূর্ণ রুটে সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বিমান (Biman Bangladesh Airlines)।
বাতিল হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (Dubai), আবুধাবি (Abu Dhabi) ও শারজা (Sharjah); সৌদি আরবের দাম্মাম (Dammam), কাতারের দোহা (Doha) এবং কুয়েত (Kuwait) রুট।
সংস্থাটি জানিয়েছে, চলমান পরিস্থিতির উন্নতি সাপেক্ষে বাতিল হওয়া ফ্লাইটগুলোর নতুন সময়সূচি বা পরবর্তী শিডিউল যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যে যু’\দ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর ফলে আন্তর্জাতিক আকাশপথে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
এই সিদ্ধান্তের পর থেকেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport) থেকে দুই শতাধিক ফ্লাইট বাতিল করতে হয়েছে বলে জানা গেছে।
