ঝিনাইদহ সীমান্তে বিজিবির অভিযান: ৭ ভারতীয় নাগরিকসহ ১১ জন আটক, বিপুল মা’\দক জব্দ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে সাত ভারতীয় নাগরিকসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)। বিজিবির ৫৮ ব্যাটালিয়নের সদস্যরা পৃথক অভিযানে তাদের আটক করে।

বিজিবি সূত্র জানায়, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর হালদারপাড়া এলাকা থেকে একই পরিবারের সাত ভারতীয় নাগরিককে আটক করা হয়। তারা হলেন ভারতের মুর্শিদাবাদ (Murshidabad) জেলার ফারাক্কা থানার টিলঢাংগা গ্রামের মো. শাহাজাহান (৩৫), তার স্ত্রী মোছা. তৈয়বা বেগম (৩০) এবং তাদের পাঁচ সন্তান—মো. ইমরান (১২), মো. ইফরান (১০), মো. আয়ান (৮), মো. জিদান (৬) ও মোসা. সায়দা খানম।

এছাড়া মহেশপুরের বাঘাডাঙ্গা গ্রাম থেকে ভারতে প্রবেশের সময় বিজিবির টহলদল খুলনার দাকোপ উপজেলা (Dacope Upazila) এলাকার আন্দারমানিক গ্রামের সিরাজুল গাজী ও হুমায়ন কবীরসহ আরও দুই নারীকে আটক করে।

বিজিবির জিজ্ঞাসাবাদে আটক ভারতীয় নাগরিক শাহাজাহান জানান, তিনি মাত্র তিন বছর বয়সে ভারতে চলে যান এবং গত প্রায় ৩০ বছর ধরে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন। তার স্ত্রী তৈয়বা বেগমও ভারতীয় নাগরিক। তিনি আরও জানান, প্রায় দুই মাস আগে তারা সপরিবারে রাজশাহী (Rajshahi) সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে এসে তারা গাইবান্ধা সদর উপজেলার ভগবানপুর গ্রামে বসবাস শুরু করেন এবং একটি মন্ডল ময়দার মিলে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।

এদিকে সীমান্ত এলাকায় পৃথক মা’\দকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মা’\দকও জব্দ করেছে বিজিবি। বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান জানান, শুক্রবার সীমান্ত পিলার ৭১/৮ এস এবং ৭০/৫ এস পিলারের নিকটবর্তী কানাইডাঙ্গা এলাকা থেকে ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই অভিযানে গোপালপুর এলাকা থেকে ৪৭২ পিস ভায়াগ্রা, ৩০ বোতল ভারতীয় উইনসেরেক্স সিরাপ এবং বেনীপুর বিওপির অধীন নবদুঘাপুর এলাকা থেকে ৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় মহেশপুর থানা (Moheshpur Police Station)-তে সোপর্দ করা হয়েছে। রমজান মাস সামনে রেখে সীমান্ত দিয়ে মা’\দক চোরা’\চালান ও অবৈধ পারাপার ঠেকাতে নজরদারি এবং টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসান বলেন, আটক ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী করণীয় প্রক্রিয়া চলমান রয়েছে।

অন্যদিকে আটক চার বাংলাদেশির মধ্যে প্রাপ্তবয়স্ক দুজনকে আদালতে সোপর্দ করা হবে। আর আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস এন্ড কেয়ার সেন্টার (Justice and Care Center)-এ পাঠানো হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।