বর্তমান আকার ও তীব্রতার যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ অন্তত আরও ছয় মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি এক বিবৃতিতে এ কথা জানান।
তিনি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান গতির এই তীব্র যুদ্ধ অন্তত ছয় মাস চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নাইনির এই বক্তব্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সম্পূর্ণ বিপরীত।
ট্রাম্প বারবার দাবি করে আসছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে।
চলতি সপ্তাহে এক বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছে এবং ইরানের ‘শয়তানি সাম্রাজ্য’ অনেকটাই ধ্বংস করে দেওয়া হয়েছে।
আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সংস্থা। সামরিক ও গোয়েন্দা কার্যক্রমের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা এবং অর্থনীতিতেও এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।


