রমজান মাস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনি বলেছেন, এই মাস দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার সুযোগ তৈরি করে।
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, ইফতার অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের উপস্থিতি ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করার যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করেছে।
তিনি বলেন, দুই প্রাণবন্ত ও অগ্রসরমান সমাজ হিসেবে ভারত ও বাংলাদেশ অভিন্ন সমৃদ্ধি ও আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে একটি প্রতিশ্রুতিশীল ভবিষ্যতের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে প্রণয় ভার্মা বলেন, এই মাস সংযম, সহমর্মিতা ও উদারতার এক বিশেষ সময়।
এ সময় তিনি বাংলাদেশের জনগণকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন, রমজান দুই দেশের জন্যই শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ বয়ে আনবে।
