কোথায় বেনিয়ামিন নেতানিয়াহু? ইরানি হামলায় নি’\হত হওয়ার গুজবে উত্তাল বিশ্বমিডিয়া

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu) আসলে এখন কোথায়—এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। তার অবস্থান ঘিরে ছড়িয়েছে একের পর এক গুজব, যার মধ্যে সবচেয়ে আলোচিত দাবি—ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নি’\হত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্য নিশ্চিত করা হয়নি।

এই জল্পনার সূত্রপাত হয় যখন ইরানের রাষ্ট্রঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম (Tasnim News Agency) প্রথম এ ধরনের একটি খবর প্রচার করে। সেই প্রতিবেদনের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়ে নেতানিয়াহুর মৃত্যুর গুজব। ফলে বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।

এদিকে ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী বিভিন্ন মহল দাবি করছে, নেতানিয়াহুর সম্ভাব্য মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর থেকেই নাকি বিভিন্ন আন্তর্জাতিক মহল থেকে যুদ্ধবিরতির প্রস্তাব আসতে শুরু করেছে। তবে এই ধরনের প্রস্তাবকে ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছে ইরান (Iran)।

গুজবকে আরও উসকে দিয়েছে আরেকটি বিষয়। দাবি করা হচ্ছে, গত প্রায় ৭২ ঘণ্টা ধরে জনসমক্ষে দেখা যায়নি নেতানিয়াহুকে। এমনকি তার নিজস্ব সরকারি ওয়েবসাইট বা সামাজিক মাধ্যমেও সরাসরি কোনো বক্তব্য বা বার্তা প্রকাশ হয়নি। এই অনুপস্থিতিকেই অনেকেই সন্দেহের চোখে দেখছেন।

তবে এ পর্যন্ত কোনো সরকারি ঘোষণা বা নির্ভরযোগ্য আন্তর্জাতিক সূত্র নেতানিয়াহুর মৃত্যু বা গুরুতর আঘাতের বিষয়টি নিশ্চিত করেনি। ফলে পুরো ঘটনাটিই এখনো জল্পনা-কল্পনা ও গুজবের স্তরেই রয়ে গেছে।

তবুও পরিস্থিতি দ্রুত অন্যদিকে মোড় নিচ্ছে। মধ্যপ্রাচ্যজুড়ে বাড়ছে অনিশ্চয়তা ও আতঙ্ক। একের পর এক তথ্য ও পাল্টা তথ্যের ভিড়ে অনেকেই এখন প্রশ্ন তুলছেন—এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির শেষ কোথায়?