ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল বেলা ১১টায় শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed)। একই দিন অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে তিনি জানান।
বুধবার (১১ মার্চ) দুপুরে তারেক রহমান (Tarique Rahman)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য তুলে ধরেন। বৈঠকে আগামী সংসদ অধিবেশন ও আইন প্রণয়ন কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পরে তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন (Mohammad Shahabuddin)।
তিনি আরও বলেন, নতুন সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সংসদ নেতা শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন এবং অধিবেশনে সভাপতিত্বের বিষয়টি উপস্থাপন করবেন।
সালাহউদ্দিন আহমদের ভাষ্য অনুযায়ী, সংসদ অধিবেশন বসার পর জনগণের প্রত্যাশা, শ’\হীদদের আকাঙ্ক্ষা এবং জুলাই সনদে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, সেগুলো সংসদের কার্যক্রমে প্রতিফলিত করা হবে। তিনি বলেন, নতুন সংসদের কার্যক্রমে সেই অঙ্গীকারগুলো ধারণ করেই এগিয়ে যাওয়ার চেষ্টা থাকবে।
