জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজ (Golam Nafiz)–কে রিকশায় করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করে আলোচনায় আসা রিকশাচালক নূর মোহাম্মদ (Nur Mohammad) এবার বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ (13th Jatiya Sangsad)–এর প্রথম অধিবেশনে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাওয়া সংসদের ওই অধিবেশনে তিনি অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বুধবার (১১ মার্চ) নূর মোহাম্মদ জানান, জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেওয়ার আমন্ত্রণ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। আমন্ত্রণপত্র সংগ্রহ করতে তিনি এদিন জাতীয় সংসদ ভবন (Jatiya Sangsad Bhaban)–এ গিয়েছিলেন।
সেখান থেকে তাকে একটি কার্ড দেওয়া হয়। তবে তিনি পড়তে না পারায় কার্ডে কী লেখা রয়েছে তা জানতে পারেননি। পরে সংসদের ভেতরে থাকা একজন তাকে পড়ে শুনিয়েছেন। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা তাকে কার্ডটি যত্নে রেখে দেওয়ার পরামর্শও দিয়েছেন বলে জানান তিনি।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে নি’\হত হন রাজধানীর মহাখালী এলাকার বাসিন্দা ১৭ বছর বয়সী গোলাম নাফিজ। তিনি বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে ফার্মগেট (Farmgate) এলাকায় গু’\লি’\বি’\দ্ধ হন নাফিজ। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে একটি রিকশার পাদানিতে তুলে দেয়। তখনও নাফিজ রিকশার রড শক্ত করে ধরে ছিলেন।
রিকশাচালক নূর মোহাম্মদ দ্রুত তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ফার্মগেটের একটি হাসপাতালে প্রবেশ করতে গেলে আওয়ামী লীগের কয়েকজন নেতা বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তিনি নাফিজকে নিয়ে খামারবাড়ির দিকে রওনা দেন।
সে সময় ফটোসাংবাদিক জীবন আহমেদ (Jibon Ahmed) রিকশার পাদানিতে ঝুলে থাকা নাফিজের কয়েকটি ছবি ধারণ করেন। ৪ আগস্ট দিবাগত রাতে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি দেখেই নাফিজের পরিবার তার খোঁজ পায়।
ছবিতে রিকশার পেছনে থাকা একটি মোবাইল নম্বর দেখে নূর মোহাম্মদের সন্ধান পান পরিবারের সদস্যরা। পরে নূর মোহাম্মদ জানান, সেদিন তিনি ফার্মগেট এলাকায় যাত্রী নিয়ে যাওয়ার সময় সংঘর্ষের মধ্যে পড়ে যান। এক পুলিশ সদস্য তাকে ডাকলে অন্যরা আহত একজনকে তার রিকশায় তুলে দেন।
হাসপাতালে নিতে গিয়ে বাধার মুখে পড়ার পর তিনি খামারবাড়ি এলাকায় পৌঁছান। সেখানে কয়েকজন নাফিজকে দ্রুত একটি অটোরিকশায় তুলে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর গত ৭ নভেম্বর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে নূর মোহাম্মদের রিকশাটি হস্তান্তর করা হয়। পরে এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকা দিয়ে তার কাছ থেকে রিকশাটি কিনে জাদুঘরে সংরক্ষণের জন্য দেন।
