‘জুলাই সনদ Non-negotiable’—ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বার্তা, মুহূর্তেই ভাইরাল

জুলাই সনদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party–NCP)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফেসবুকে দেওয়া তার একটি সংক্ষিপ্ত পোস্ট কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

বুধবার (১১ মার্চ) রাত প্রায় ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ওই স্ট্যাটাসটি দেন তিনি। সেখানে মাত্র চারটি শব্দে নিজের অবস্থান স্পষ্ট করেন—‘জুলাই সনদ Non-negotiable’।

সংক্ষিপ্ত হলেও বক্তব্যটি দ্রুতই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই হাজার হাজার ব্যবহারকারীর প্রতিক্রিয়া জমা হতে থাকে। মাত্র এক ঘণ্টার মধ্যেই স্ট্যাটাসটিতে প্রায় ২৫ হাজারের মতো রিঅ্যাক্ট পড়ে। পাশাপাশি প্রায় এক হাজারের বেশি ফেসবুক আইডি থেকে মন্তব্যের ঘরে নানা প্রতিক্রিয়া জানান ব্যবহারকারীরা।

অনেকেই পোস্টটির ব্যাখ্যা জানতে চেয়েছেন, আবার কেউ কেউ জুলাই সনদ নিয়ে নিজেদের মতামতও তুলে ধরেছেন। ফলে সংক্ষিপ্ত এই বার্তাই সামাজিক যোগাযোগমাধ্যমে বড় আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে ফেসবুকে দেওয়া আরেকটি পোস্টে সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি জনতার তিনটি দাবি তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তিনি লিখেছেন, আগামীকাল (বৃহস্পতিবার) প্রথম সংসদ অধিবেশনে সংসদ সদস্যদের সামনে জনতার তিনটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে।

তার পোস্ট অনুযায়ী দাবিগুলো হলো—

  1. সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করে গণভোট অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে।

  2. রাষ্ট্রপতিকে অভিশংসনের প্রক্রিয়া শুরু করতে হবে।

  3. জুলাই গণহ’\ত্যা’\র বিচার নিশ্চিত করতে হবে।

এই তিনটি দাবির কথাও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন, যা নিয়েও ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।