দ্বিতীয় ওয়ানডেতে টস জিতলো বাংলাদেশ, সিরিজ জয় লক্ষ্য নিয়েই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মিরাজের

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ (শুক্রবার) অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ওয়ানডে, যেখানে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। পাকিস্তানের বিপরীতে সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ আগের ম্যাচের একাদশেই খেলছে, আর পাকিস্তান একাদশে এক পরিবর্তন করেছে—আবরার আহমেদের জায়গায় পেসার হ্যারিস রউফকে খেলানো হয়েছে।

এই ম্যাচ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করবে বাংলাদেশ। সিরিজ জয়ের সঙ্গে টাইগারদের জন্য এটি র‍্যাঙ্কিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ও ৯ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। আজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়ে ৮০ হবে, আর ৩-০ ব্যবধানে জয় পেলে ৮১ হবে। র‍্যাঙ্কিংয়ের ৮ নম্বরে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ৮৮।

গত বুধবার সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পাকিস্তানকে মাত্র ১১৪ রানে গুটিয়ে দিয়ে ২০৯ বল হাতে রেখেই জয় পেয়েছিল। ফলে আজ জিতলেও তিন ম্যাচের সিরিজে বাংলাদেশের জয় নিশ্চিত হবে।

বাংলাদেশ একাদশ:
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ:
সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শ্যামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী অঘা, হুসাইন তালাত, আবুদল সামাদ, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।