জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মামলা দায়েরের অপচেষ্টা: এনসিপির প্রতিবাদ, বললেন নাহিদ ইসলাম

[জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-এর মুখপাত্র আসিফ মাহমুদ (Asif Mahmud)সহ ৪২ জনকে আসামি করে জুলাই গণঅভ্যুত্থানের সময় পুলিশ সদস্য হ’\ত্যার ঘটনায় মামলা দায়েরের আবেদনের চেষ্টার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের আহ্বায়ক এবং জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম (Nahid Islam)।

আজ শুক্রবার (১৩ মার্চ) এক বিবৃতিতে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরের অপচেষ্টাকে উদ্বেগজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।

বিবৃতিতে তিনি বলেন, আসিফ মাহমুদকে প্রধান আসামি করে জুলাই বিপ্লবের নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের অপচেষ্টা হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশে এমন উদ্যোগ অত্যন্ত উদ্বেগজনক।

বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম বলেন, এটি কোনো ব্যক্তির বিরুদ্ধে বিচ্ছিন্ন কোনো পদক্ষেপ নয়; বরং জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত।

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (Anti-Discrimination Student Movement) আজ দেশের তরুণ প্রজন্মের কাছে সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের প্রতীক হয়ে উঠেছে। এই আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্রদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়েরের অপচেষ্টা প্রমাণ করে যে, পাঁচ আগস্টের পরাজিত শক্তি এখনো ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

নাহিদ ইসলাম বলেন, মামলা বা ভয়ভীতির মাধ্যমে এই নেতৃত্বকে দমন করার চেষ্টা অতীতেও ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।

সাবেক এই উপদেষ্টা আরও বলেন, সরকার ও সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আহ্বান—এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (Chief Metropolitan Magistrate Court)-এ পুলিশ সদস্য হ’\ত্যার ঘটনাকে কেন্দ্র করে একটি অভিযোগপত্র দাখিলের চেষ্টা করা হয়। তবে পরে মামলার আবেদনটি ফেরত নেন বাদী।

ওই অভিযোগপত্রে আসামি হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছিল তারা হলেন— আসিফ মাহমুদ, আব্দুল কাদের, আবু বাকের মজুমদার, আব্দুল হান্নান মাসউদ, আদনান আবির, জামান মৃধা, মোহাম্মদ সোহেল মিয়া, রিফাত রশিদ, হাসিব আল ইসলাম, আব্দুল্লাহ সালেহীন অয়ন, লুৎফর রহমান, আহনাফ সাঈদ খান, মোয়াজ্জেম হোসেন, ওয়াহিদুজ্জামান, তারেকুল ইসলাম (তারেক রেজা), হামজা মাহবুব, রেজোয়ানা রিফাত, তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রাফিয়া রেহনুমা হৃদি, মুমতাহীনা মাহজাবিন মোহনা, আনিকা তাহসিনা, উমামা ফাতেমা, তাহমিদ আল মুদাসসির চৌধুরী, নিশিতা জামান নিহা, মেহেদী হাসান, মো. আবু সাঈদ, সানজানা আফিফা আদিতি, তানজিনা তামিম হাফসা, আলিফ হোসাইন, কাউসার মিয়া, সাইফুল ইসলাম, আরিফ সোহেল, আব্দুর রশিদ জিতু, স্বর্ণা রিয়া, রাসেল আহমেদ, আসাদুল্লাহ আল গালিব, মো. তৌহিদ আহমেদ আশিক, গোলাম কিবরিয়া চৌধুরী মিশু, নাজমুল হাসান, শাহিনুর সুমী ও সিনথিয়া জাহিন আয়েশা।]