ইরানের বিরুদ্ধে চলমান যু’\দ্ধকে সমর্থন করতে না পারার কথা জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জো কেন্ট (Joe Kent)। নিজের বিবেকের প্রশ্নেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় কেন্ট লিখেছেন, ইরানের বিরুদ্ধে চলমান এই যু’\দ্ধকে তিনি নিজের বিবেকের কাছে ন্যায়সঙ্গত বলে মনে করতে পারছেন না। সেই কারণেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের জুলাই মাসে তাকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেরোরিজম সেন্টারের পরিচালক হিসেবে বেছে নেওয়া হয়েছিল।
পদত্যাগপত্রে ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)-এর উদ্দেশে কেন্ট লিখেছেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো আসন্ন হুমকি ছিল না। তার ভাষায়, এখন ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে যে ইসরাইল (Israel) এবং তাদের প্রভাবশালী মার্কিন লবির চাপের কারণেই এই যু’\দ্ধ শুরু হয়েছে।
ট্রাম্পকে লেখা চিঠিতে তিনি আরও বলেন, ২০১৬, ২০২০ এবং ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প যে মূল্যবোধ ও পররাষ্ট্রনীতির কথা বলেছিলেন, তিনি সেগুলোর সমর্থক ছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে যে নীতি বাস্তবায়ন করেছিলেন, সেটিকেও তিনি সমর্থন করেছেন বলে উল্লেখ করেন কেন্ট।
কেন্টের ভাষায়, ২০২৫ সালের জুন মাস পর্যন্ত ট্রাম্প নিজেও উপলব্ধি করেছিলেন যে মধ্যপ্রাচ্যের যু’\দ্ধগুলো এক ধরনের ফাঁদ। এই যু’\দ্ধগুলো আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় সম্পদ ও সমৃদ্ধিকে ক্ষয় করে দেয়।
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন কেন্ট। তিনি জানান, একজন সেনা হিসেবে তিনি ১১ বার যু’\দ্ধক্ষেত্রে অংশ নিয়েছেন। পাশাপাশি নিজেকে একজন ‘গোল্ড স্টার’ স্বামী হিসেবে উল্লেখ করে বলেন, ইসরাইলের তৈরি একটি যু’\দ্ধে তিনি নিজের প্রিয়তমা স্ত্রী শ্যাননকে হারিয়েছেন।
এই তিক্ত অভিজ্ঞতার কথা উল্লেখ করে কেন্ট বলেন, “আমি আর কখনো পরবর্তী প্রজন্মকে এমন একটি যু’\দ্ধে লড়াই করতে এবং মরতে পাঠানো সমর্থন করতে পারি না—যে যু’\দ্ধ আমেরিকান জনগণের কোনো উপকারে আসে না। এমনকি প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সঙ্গত বলা যায় না।”


