সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদা না পেয়ে এক বীর মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লু’\টপাটের ঘটনায় স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রে’\প্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার (১৫ মার্চ) রাতে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার বড় ছেলে আব্দুল গফফার বাদী হয়ে জগন্নাথপুর থানায় চাঁদাবাজি, ভাঙচুর ও লু’\টপাটের অভিযোগে নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে মা’\মলা দায়ের করেন। এরপরই অভিযান চালিয়ে পুলিশ তাকে নিজ বাড়ি থেকে গ্রে’\প্তার করে।
গ্রে’\প্তার হওয়া নিজাম উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম (Shafiqul Islam) জানান, মা’\মলা দায়েরের পরপরই ঘটনার মূলহোতাকে গ্রে’\প্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রোববার রাতে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়। অভিযোগ রয়েছে, চাঁদা না পেয়ে নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘরে ভাঙচুর চালানো হয় এবং লু’\টপাটের ঘটনাও ঘটে।


